ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ | আলিম – নাযেরা- নুরাণী- মক্তব – কুরআন শিক্ষা কোর্স

আলিম কোর্স

কোর্স-সম্পর্কিত তথ্য

কেন আমাদের নির্বাচন করবেন?

আমাদের ৪ বছর মেয়াদি কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা কওমি মাদ্রাসার মৌলিক সিলেবাস অনুযায়ী। এই কোর্স সম্পন্ন করে আপনি দাওরায়ে হাদীস তথা আলেম পর্যায়ে ভর্তির পূর্ণ যোগ্যতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।

এই কোর্সে আপনি যে জামাতগুলো পড়বেন:
– উর্দু ও মিজান (১ম বর্ষ)
– নাহুমির ও হেদায়েতুন নাহু (২য় বর্ষ)
– কাফিয়া ও হেদায়া (৩য় বর্ষ)
– জালালাইন ও মেশকাত (৪র্থ বর্ষ)

বিশেষ সুবিধা:
✅ অনলাইনে ঘরে বসে অধ্যয়ন
✅ কর্মজীবী ও সাধারণ শিক্ষার্থীদের উপযোগী
✅ চাকরি, জেনারেল পড়ালেখার পাশাপাশি আলিম হওয়ার সুযোগ
✅ সুশৃঙ্খল সিলেবাস ও অভিজ্ঞ ওস্তাদগণের তত্ত্বাবধানে

আমাদের লক্ষ্য:
আপনার মূল্যবান সময়কে কাজে লাগিয়ে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা এবং নিজেকে একজন আলেম হিসেবে গড়ে তোলা, যাতে আপনি কুরআন ও হাদীসের আলোকে নিজের জীবন গঠন করতে পারেন এবং দীন ইসলামের বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারেন।

আজই যুক্ত হোন আমাদের সাথে!
আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন— আমিন।

আমাদের বৈশিষ্ট্যাবলী

  • 1. ✅ কওমি সনদপত্র প্রদানঃ চতুর্থ বর্ষ শেষে অফিসিয়াল সনদ প্রদান যা কওমি মাদ্রাসায় গ্রহণযোগ্য।
  • 2. 👨‍🏫 অভিজ্ঞ ওলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধান  পাঠদান করেন দেশি-বিদেশি অভিজ্ঞ মুআল্লিমগণ।
  • 3. 📚 স্ট্যান্ডার্ড কওমি ও মাদানী সিলেবাস – কাফিয়া, কুদুরি, হেদায়া, শরহে জামি, জালালাইন, মেশকাতসহ গুরুত্বপূর্ণ কিতাব অন্তর্ভুক্ত।
  • 4. 🕰️ সাপ্তাহিক ক্লাস রুটিন – সপ্তাহে ৬ দিন (শুক্রবার বাদ)। এশার নামাজের পর ১ ঘণ্টা করে ক্লাস।
  • 5. 🎥 লাইভ ও রেকর্ডেড ক্লাস সুবিধা – ক্লাস মিস হলে নিজস্ব প্ল্যাটফর্মে রেকর্ড দেখা যাবে।
  • 6. 📲 নিজস্ব অ্যাপ ও ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম – রুটিন, পিডিএফ, হাজিরা, পরীক্ষা, রেজাল্ট সব কিছু এক প্ল্যাটফর্মে।
  • 7. 📝 নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন – বার্ষিক ৩টি পরীক্ষা, পুরস্কার ও কুইজ প্রতিযোগিতা।
  • 8. 📖 প্রয়োজনীয় বইয়ের হার্ডকপি সরবরাহ – অনলাইনের পাশাপাশি হোম ডেলিভারিতে কিতাব দেওয়া হয়।
  • 9. 🧕 মহিলা শিক্ষার্থীদের জন্য পর্দানুশীলনসহ ক্লাস ব্যবস্থা – ভিডিও ছাড়া ক্লাসে অংশ, এসএমএসে প্রশ্নোত্তর।
  • 10. 🌍 জেনারেল পড়ালেখা, চাকরি বা ব্যস্ততার মাঝেও করা সম্ভব – কাজ বা পড়াশোনার পাশাপাশি সহজেই সময় অনুযায়ী আলিম কোর্স সম্পন্ন করুন।

কোর্স সম্পর্কিত তথ্য

কোর্সের নাম: আলিম কোর্স

শিক্ষক প্যানেল

৪ বছর মেয়াদি কওমি ও দারুল উলুম দেওবন্দের সিলেবাসে আলিম কোর্সটিতে রয়েছে সরাসরি কোরআন ও হাদিস থেকে আরবি অনুবাদ এর দক্ষত অর্জনের পাশাপাশি দক্ষ আলেমেদ্বীন হবার জন্য গুরুত্বপূর্ণ ১৪ ফণ ও সাবজেক্ট এর সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এই ১৪ টি সাবজেক্ট এর উপর দরসে নিজামীর বিভিন্ন কিতাব গুলো চার বছর মেয়াদী কোর্সে সাজানো হয়েছে। যে সকল ভাই ও বোন দেশ ও দেশের বাহির থেকে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যোগ্য আলেমের দ্বীন এর জ্ঞানগুলো অন্বেষণ করতে চান তাদের জন্য আমাদের এই ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ (IOMBD)। আমাদের আলিম কোর্স এ যে সকল শিক্ষকগণ রয়েছে সকলেই দক্ষ অভিজ্ঞ ও দাওরা হাদিস সনদপ্রাপ্ত আলেম, হাফেজ ও মুফতি। IOMBD এর আলিম কোর্সে প্রতিবছর জানুয়ারি এবং অক্টোবর ২ সেশনে আমরা ক্লাস কার্যক্রম শুরু করে থাকি। আমাদের আলেম কোর্স এর দরসে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে। এবং ভর্তি কার্যক্রম একমাস আগে সম্পূর্ণ করতে হবে।

ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের ( lOMBD)
আলিম কোর্স এর সিলেবাস।

  • এসো আরবী শিখি-(১-২ খন্ড) (দারুল কলম)

  • মীযান ও মুনশাইব (ইসলামিয়া কুতুবখানা)

  • বেহেশতি জেওর -(১ম, ২য়) (মাহমুদিয়া লাইব্রেরী)

  • এসো ফিক্বহ শিখি  (দারুল কলম)

  • ছফওয়াতুল মাছাদির (এমদাদিয়া লাইব্রেরী)

  • উর্দু কায়দা( ১-২ খন্ড) (এমদাদিয়া পুস্তিকালয়)

  • শরহে মিয়াতে আমেল (আল কাউসার প্রকাশনী)

  • গুলজারে সুন্নাত (মাহমুদিয়া লাইব্রেরী)

  • সহজ নহ্-বেমীর (আল কাউসার প্রকাশনী)
  • হেদায়াতুন নাহু (মাহমুদিয়া লাইব্রেরী)
  • রাওজাতুল আদব ( মাহমুদিয়া লাইব্রেরী)
  • আল ফিকহুল মুয়াস্যার ( মাহমুদীয়া লাইব্রেরী )
  • তারিখুল ইসলাম (মাহমুদিয়া লাইব্রেরী)
  • কুদুরী ( কাসেমিয়া প্রকাশনী)
  • শরহে মিয়াতে আমেল (আল কাউসার প্রকাশনী)
  • ইলমুস সিগাহ
  • এসো ছরফ শিখি

     

  • হেদায়া ১ম ও ২য় খন্ড
  • কাফিয়া
  • দুরুসুল বালাগাত
  • সিরাজি
  • উসুলুশ শাশী
  • কাসাসুন নাবিয়্যিন
  • শরহে বেকায়া ১ম খন্ড
  • কুরআন তরজমা (১ থেকে ১০ পারা)
  • তালিমুল মুতায়াল্লিম
  • যাদুত তালেবীন
  • জালালাইন ১ম খন্ড (নির্বাচিত অংশ)
  • জালালাইন ২য় খন্ড (নির্বাচিত অংশ)
  • মিশকাতুল মাসাবীহ ১ম খন্ড (নির্বাচিত অংশ)
  • মিশকাতুল মাসাবীহ ২য় খন্ড (নির্বাচিত অংশ)
  • ফিরাকে বাতিলা পরিচিতি
  • মাকামাতে হারীরী
  • রিয়াজুস সালিহীন
  • উলুমুল হাদীস ও উলুমুত তাফসীর
  • হেদায়া ৩য় ও ৪র্থ খন্ড (নির্বাচিত অংশ)
  • কুরআন তরজমা (১০ থেকে ২৯পারা পর্যন্ত)
  • ভর্তি ফি- 1500 টাকা
  • মাসিক ফি – 1000 Tk

ফি পাঠানোর পদ্ধতি: বিকাশ ও নাগদ (01706068123) এ পাঠিয়ে ফি নিশ্চিত করতে আপনার নম্বরের শেষ তিনটি সংখ্যা পাঠিয়ে এই লিঙ্কে ফর্মটি পূরণ করুন।

প্রতিষ্ঠাতা, স্টাফ এবং শিক্ষকমণ্ডলী

মাওঃ মোহাম্মদ আলী প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা

মুফতি মোহাম্মদ আলী দাওরা হাদিস কমপ্লিট করেছেন বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা মইনুল ইসলাম হাটহাজারী থেকে যেখানে আল্লামা আহমদ শফী (রহ:) ও আল্লামা জুনায়েদ বাবু নগরী (রহ:) সাহেবের নিকট বোখারী ও তিরমিজি শরীফ পড়েছেন। মেশকাত শরীফ পড়েছেন বাংলাদেশের তাবলীগ জামাতের আমির ও ফাজায়েলে আমল ও হায়াতুস সাহাবার অনুবাদক মাও: জুবায়ের আহমেদ সাহেব এর কাছে। উলুমুল হাদীস পড়েছেন জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী থেকে।  তিনি বর্তমানে মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া, স্টেশন রোড, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। প্রায় তিন বছর থেকে ইমামনগর হানাফী বড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর একটি জনপ্রিয় দাওয়াহ বিষয়ক ইউটিউব চ্যানেল রয়েছে (Taqwa MD) যেখানে তিনি নিয়মিত ইসলামিক দাওয়াহ বিষয়ক কন্টেন নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে ইসলামিক ফ্রিল্যান্সার হিসেবে অনলাইন প্লাটফর্মে টপরেটেড ইসলামিক কনটেন্ট রাইটার (Upwork+Fiverr) , ৫০ টির উপরে বই আরব ও  অন্যান্য কান্ট্রির ইসলামিক স্কলারদের লিখিত ইসলামিক বই সম্পাদনা করেছেন, যেগুলো অ্যামাজনে পাবলিশ রয়েছে। এছাড়াও তিনি ইংরেজি ও আরবি ভাষায় এক হাজারের উপর রিসার্চ পেপার লিখেছেন যা বাহির রাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটি ও থিসিস পেপার হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান আলিম ইউনিভার্সিটি ( আমেরিকা) এর পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগে দায়িত্ব পালন করছে। আল ইহসান ইনস্টিটিউট (অস্ট্রেলিয়া) এর পুরুষ বিভাগের টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন  । দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহর কথা চিন্তা করে একটি অনলাইন ভিত্তিক মাদ্রাসা "ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ" প্রতিষ্ঠা করেছেন ২০২১ সালে।

উম্মে মুস্তাকিম চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা

উম্মে মুস্তাকিম মাধ্যমিক পাস করেছেন রাজশাহীর প্রসিদ্ধ কলেজ "নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ" থেকে। এরপরে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে দ্বীনি এলেম অর্জন করেছেন উম্মে কুলসুম জামিয়া মহিলা মাদ্রাসা থেকে। সারা বিশ্বে দ্বীনি এলেম ছড়িয়ে দেওয়ার জন্য মুফতি মোহাম্মদ আলী সাথে সহ প্রতিষ্ঠাতা হিসেবে ইসলামিক অনলাইন মাদ্রাসায় কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ান একটি আল ইহশান ইনস্টিটিউটের মহিলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমেরিকার আলিম ইউনিভার্সিটিতেও সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি arabicmohammad.com এর বই ডিজাইন বিভাগ ও ইসলামিক রিসার্চ বিভাগে কর্তব্যরত রয়েছেন।

হাম্মাদ ইবনে ইউনুছ হা: মাওঃ মোঃ

তিনি হিফজ সম্পন্ন করেন সওতুল কোরআন রাজশাহী থেকে। দাওরায়ে হাদীস(মাস্টার্স) সম্পন্ন করেন আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা নওগাঁ থেকে। বর্তমানে খেদমতে রয়েছেন মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ।

ক্বরী মাওলানা সুলতান মাহমুদ হা: মাওঃ মোঃ

তিনি ক্বেরাতে হাফস্ সম্পন্ন করেছেন দারুল ইফতা ও সুন্নাহ্ চট্টগ্রাম, তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পূর্ণ করেছেন জামিয়া আশরাফিয়া পাবনা থেকে। বর্তমান খেদমতে আছেন, বাইতুল নাঈম জামে মসজিদ এর ইমাম ও খতিব উদয় নগর রহনপুর এবং তিনি খেদমতে আছেন মাদ্রাসাতুত্ তাক্বওয়া আল ইসলামিয়ার নাজেমে তালিমাত পদে, রহনপুর স্টেশন বাজার চাঁপাইনবাবগঞ্জ

হাফেজ মাওলানা কারী আব্দুল মালেক হা: মাওঃ মোঃ

তিনি ক্বেরাতে হাফস্ সম্পন্ন করেছেন ঢাকা বারিধারা মাদ্রাসা থেকে। তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পূর্ণ করেছেন মাদ্রাসাতু মইনুল ইসলাম ঢাকা বারিধারা থেকে। বর্তমান খেদমতে আছেন, ষাড়বুরুজ মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব এবং তিনি খেদমতে আছেন মাদ্রাসাতুত্ তাক্বওয়া আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক হিসেবে রহনপুর, স্টেশন বাজার ,চাঁপাইনবাবগঞ্জ।

নোটিশ বোর্ড

ভর্তি, পরীক্ষা ও অন্যান্য নোটিশ পেতে নিচের বাটনে ক্লিক করুন।

ভর্তি প্রক্রিয়া

কিভাবে ভর্তি হবেন?

কোর্স নির্বাচন

ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হতে আপনাকে একটি কোর্স বাছাই করতে হবে – আলেম কোর্সে ভর্তির জন্য কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা জরুরি।

  • যদি আপনি ইতিমধ্যেই কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন, তাহলে আপনি সরাসরি আলেম কোর্সে ভর্তি হতে পারবেন।
  • যদি আপনি এখনও কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে না পারেন, তাহলে চিন্তার কোন কারণ নেই। আমাদের নাজেরা কোর্সে মাত্র ২-৩ মাসে আপনি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে শিখতে পারবেন।

আমাদের সুবিধা হল, একবার নাজেরা কোর্স শেষ করে আপনাকে আবার নতুন করে ভর্তি হতে হবে না। আপনি সরাসরি আলেম কোর্সে চলে আসতে পারবেন।

আলিম কোর্সের ফি?

  •  ভর্তি ফি – ১০০০
  • মাসিক ফি – ৫০০

ফি প্রেরণের পদ্ধতি:
বিকাশ মার্চেন্ট পেমেন্ট: 01647399303 এবং 01706068123 (নগদ/রকেট/সেলফিন)

ফি পাঠানোর পর আপনার মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন যেন নিশ্চিত করা যায়। https://wa.me/+8801647399303

নাজেরা কোর্সের ফি?

  • ভর্তি ফি: ১০০০
  • ২০০০ থেকে ৩০০০ টাকা। (একজন উস্তাদের কাছে একজন ছাত্র)
  • **বিশেষ দ্রষ্টব্য: আপনার অবস্থা অনুযায়ী আলোচনার সুযোগ রয়েছে।

ফি প্রেরণের পদ্ধতি:
বিকাশ মার্চেন্ট পেমেন্ট: 01647399303 এবং 01706068123 (নগদ/রকেট/সেলফিন)

ফি পাঠানোর পর আপনার মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন যেন নিশ্চিত করা যায়। https://wa.me/+8801647399303

ফরম পূরণ

টাকা পাঠানোর পর আলিম বা নাযেরা কোর্সে ভর্তি হওয়ার পরে আমরা নিম্নোক্ত বিষয় গুলো প্রদান করব:

  • ভর্তি কপি
  • ক্লাস রুটিন
  • প্রাপ্তি রশিদ
  • সিলেবাস এবং বই
  • নির্বাচিত শিক্ষক সম্পর্কে বিশদ বিবরণ

কোন প্রশ্ন?

যদি আপনার কোন প্রশ্ন থাকে কিংবা উপরের ধাপগুলো সম্পর্কিত কোন সমস্যা থাকে তাহলে যোগাযোগ করুন।